কঠোর লকডাউনেও রাজধানীর বনানীর সড়কে যানজট -ছবি: সান নিউজ
জাতীয়

লকডাউনেও রাজধানীতে যানজট

নিজস্ব প্রতিবেদক: কঠোর লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করলে ও কোনভাবেই থামানো যাচ্ছে না।

নানা অযুহাতে তারা গন্তব্যে যাচ্ছেন। মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্টের কারণে যানজট তীব্রতা পেয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সোমবার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বনানীতে সড়কে গাড়ির চলাচল নিয়ন্ত্রণে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে।

পাশাপাশি পুলিশের গুলশান বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমানের নেতৃত্বে চলছে অভিযান। তাতে সড়কের ১ কি.মি. এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান সান নিউজকে বলেন, প্রয়োজনের তুলনায় আজ সড়কে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি বেশি। তিনি বলেন, শুধুমাত্র যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হয়েছেন তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পাশাপাশি তারা সাধারণ মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টাও করছেন।

তিনি বলেন, সকাল থেকে এই পর্যন্ত ৪টা মামলা হয়েছে। যাতে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বনানী ট্রাফিক বিভাগের সার্জেন্ট আরজু মিয়া সান নিউজকে বলেন, সকাল থেকে এই পর্যন্ত আমরা প্রায় ১২টি মামলা করেছি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা