জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ইলিয়াস ঢালি (৫১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৪ জুলাই) দিবাগত রাত পৌনে এগারোটার দিকে এদুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ঢালি বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেসবকাঠি গ্রামের মৃত আবুল কাসেম ঢালীর ছেলে।

নিহতের ভাগ্নে ইব্রাহিম জানান, মামা রাতে বাসা থেকে মোটরসাইকেলে দোকানে কিছু কেনার জন্য বের হন। বাড্ডা প্রগতি সরণি ইউলুপ মোড়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত এক বেপরোয়া গতীর কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এ আই এম এস হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবণতি হলে সেখান থেকে তাকে রাত সোয়া দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই হারুন অর-রশীদ জানান, বাড্ডা প্রগতি সরণি ইউ লুপ মোড়ে সাইকেল আরোহীকে অজ্ঞাত যান ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইলিয়াস মধ্যবাড্ডা আলাতুন্নেসা স্কুল গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ইজিসিবি) ড্রাইভার ছিলেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা