জাতীয়

গরু কিনলে টাকা থাকবে ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে কোরবানির পশু কিনলে তা হাতে না পাওয়া পর্যন্ত টাকা বাংলাদেশ ব্যাংকে জমা থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসি)ও মেয়র আতিকুল ইসলাম। রোববার (৪ জুলাই) দুপুর ১২টায় জুম প্লাটফর্মে ‘ডিএনসিসি ডিজিটাল গরু হাট ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, এখন থেকে অনলাইনে কোরবানির পশু কেনার পর কোনো গ্রাহকের প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না। গ্রাহক অনলাইনে গরু পছন্দের পর যে টাকা জমা দেন, ওই টাকা গরু হাতে না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে জমা থাকবে। গ্রাহক গরু বুঝে পাওয়ার পর বাংলাদেশ ব্যাংককে জানালে টাকা ছাড় হবে।

তিনি বলেন, অনেক সময় অনলাইনে গ্রাহক গরু কেনেন একরকম, কিন্তু ডেলিভারির পর দেখেন গরু অন্যরকম বা অসুস্থ। এমন সমস্যা দূর করতে এই পদ্ধতি নেয়া হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, এবার অনলাইন হাটে এক লাখ গরু বেচাকেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরশন, নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকার লোকজন অনলাইন প্লাটফর্ম থেকে গরু কিনতে পারবেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার প্রমখ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৮ জুন ডিজিটাল কোরবানি হাট ব্যবস্থাপনায় ডিএনসিসির সঙ্গে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ডিজিটাল হাটের মাধ্যমে বিক্রি হওয়া কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ, সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, পর্যাপ্ত পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী ও পশুস্বাস্থ্য পরীক্ষায় পশুচিকিৎসক নিয়োগ বিষয়গুলো নিশ্চিত করা হবে।

ডিএনসিসি, ই-ক্যাব, বিডিএফএর যৌথ ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ ও এটুআইয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল পশুর হাট বসবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা