জাতীয়

পরীবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পরীবাগে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মহিউদ্দিন (৩০) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছে তানভির (২৫) নামে আরেক আরোহী।

শনিবার (৩ জুলাই) রাত দেড়টার দিকে পরীবাগ পেট্রোল পাম্পের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত মহিউদ্দিনের বাবার নাম মো. জালাল। বাসা কামরাঙ্গীরচর আলীনগর বড়গ্রামে। গাউছিয়া মার্কেটে একটি দোকানে কাজ করতেন মহিউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী। তিনি বলেন, পরিবাগ পেট্রলপাম্পের সামনে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ২৫ মিনিটে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত আহত তানভীরকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চম্পক চক্রবর্তী জানান, আহত তানভিরকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। তিনি বাসায় চলে গেছেন।

মৃতের বড় ভাই ফরিদ জানান, গতকাল সন্ধ্যায় ছোট ভাই মহিউদ্দিন আমার মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। রাতে খবর পাই দুর্ঘটনার শিকার হয়েছে। ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা