জাতীয়

দ্রুত ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল কানেক্টিভিটি সম্প্রসারণে দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। আমাদের তুলনায় এমএফএস পৃথিবীর অনেক উন্নত দেশও সম্প্রসারণ করতে পারেনি।

তিনি বলেন, মোবাইল ফোন সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজিটাল ডিভাইস হওয়ায় এমএফএসের মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে বাংলাদেশ দ্রুত ধাবিত হচ্ছে।

শনিবার (৩ জুলাই) ঢাকায় টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) উদ্যোগে আয়োজিত ‘ভাতা বিতরণে ডিজিটাল প্রযুক্তি : স্বচ্ছতা ও জবাবদিহীতার নিশ্চয়তা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরও বলেন, বিদ্যমান এমএফএস প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টার অপারেবিলিটি পদ্ধতি চালুর মাধ্যমে এই পদ্ধতিটিকে আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে।

মোস্তাফা জব্বার এমএসএফের অব্যাহত অগ্রগতিকে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের একটি বিস্ময়কর অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত। এই অবস্থান আগামী দিনের ভিত্তি হিসেবে কাজ করবে। ইখাতের অগ্রগতির জন্য আমরা কাজ করছি এবং যে কোন সহযোগিতা প্রদানে সরকার বদ্ধপরিকর। টেলিকম সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার সুফল জনগণ করোনাভাইরাস মহামারীর মধ্যেও পাচ্ছেন।

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদির সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, অ্যামটবের সাবেক সাধারণ সম্পাদক টিআইএম নূরুল কবির এবং নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক প্রমুখ বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সমীর কুমার দে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা