প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি হারুনুর রশিদ
জাতীয়

লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, এমপি হারুনকে জবাব প্রধানমন্ত্রীর

সান নিউজ ডেস্ক: বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ জাতীয় সংসদে বলেছেন, ‘‌কুরআনে ধর্মনিরপেক্ষতার কথা নেই’। এ বক্তব্যের জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাননীয় সংসদ সদস্য বলেছেন- ধর্মনিরপেক্ষতার কথা নাকি কুরআন শরীফে বলা হয়নি। আমি বলবো অবশ্যই বলা আছে। কুরআন শরীফে রয়েছে- লাকুম দিনুকুম ওয়া লিয়া দ্বীন, অর্থাৎ যার যার ধর্ম সে সে পালন করবে।’

শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সমাপনী দিনে বিএনপির সংসদ সদস্য বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকায় সমালোচনা করেছেন। তিনি বলেন, কুরআন শরীফে ধর্মনিরপেক্ষতার কথা বলা নেই। তাই সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা সাংঘর্ষিক।

এমপি হারুনুর রশিদের বক্তব্য প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আমাদের নবী করীম (সা.) অন্য ধর্মের প্রতি সহনশীল হতে বলেছেন। এই শিক্ষা তিনি দিয়েছেন। কুরআন শরীফে বলা আছে, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সব ধর্মের মর্যাদা দেয়। কুরআন শরীফে আছে, লাকুম দিনুকুম ওয়া লিয়া দ্বীন অর্থাৎ যার যার ধর্ম সে সে পালন করবে। যার যার মতামত সে প্রকাশ করবে। এটা প্রকৃতপক্ষে ধর্ম নিরপেক্ষতাই আসে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি (হারুনুর রশিদ) যতই অস্বীকার করুন, যেভাবেই ব্যাখ্যা দেন, এটা হচ্ছে বাস্তবতা। যুগ যুগ ধরে এটা চলছে। হ্যাঁ অবশ্যই নিজ ধর্ম পালনে সব সময় গুরুত্ব দিতে হবে। অন্য ধর্মের প্রতিও সহনশীল হতে হবে। এটা আমাদের শিক্ষা। নবী করিম (সা.) সব সময় এটা বলে গেছেন। কাজেই সংসদে এ ধরনের কথা না বলাই ভালো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা