জাতীয়

গণপরিবহন বন্ধ , অফিস খোলা

নিজস্ব প্রতিবেদক : লকডাউনের প্রথম দিনে রাজধানীতে গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন স্থানে অফিসগামী যাত্রীরা ভিড় করেছেন। সেই সাথে কলকারখানা ও অফিস খোলা থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সোমবার (২৮ জুন) লকডাউনের প্রথম দিন আজ। গণপরিবহনন চলাচল বন্ধ থাকলেও খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিস।

গণপরিবহন না থাকায় অন্যান্য যানবাহনে চড়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি পরিবহন সংকটে অফিসমুখী যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে । গণপরিবহন বন্ধ থাকার কারণে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বেসরকারি অফিসে চাকরিজীবীদের।

বেসরকারি ব্যাংকের চাকরি করেন শিউলি আক্তার তিনি বলেন, রামপুরা থেকে আগে বাসে করে মগবাজার অফিসে যেতেন। আজকে রাস্তায় কোন বাস না থাকায় পড়েন বিপদে। অতিরিক্ত ভাড়া দিয়ে ও অফিসে যেতে পারছেন না তিনি।

তিনি আরও বলেন, রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছে। তাকে আমাদের অনেক টাকা ব্যয় হচ্ছে।

আরেক জন পথচারী সাদ্দাম বলেন, ‘রাস্তায় যানজট না থাকলেও প্রায় দ্বিগুণ সিএনজি ভাড়া গুনতে হয়েছে। বাড্ডা থেকে উত্তরা পর্যন্ত ২শ থেকে আড়াই শ টাকায় সিএনজি ভাড়া হলেও আজকে সাড়ে ৩শ টাকা নিয়েছে।’

সোমবার থেকে সীমিত পরিসরে এবং বৃহস্পতিবার থেকে সাত দিন সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা