জাতীয়
৪৩তম বিসিএস

আবেদনের সুযোগ পেলেন আরও ৫৬ জন

নিজস্ব প্রতিবেদক : ৪৩তম বিসিএস পরীক্ষায় নতুন করে আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী। এই ৫৬ জন ভুল তথ্য দিয়ে আবেদন করায় আগের আবেদন বাতিল করে নতুন করে তাদের সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণকৃত আবেদনপত্র বাতিলপূর্বক পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেছেন।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৫৬ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমাদানের বিষয়ে অনুমতি দিয়েছে। আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টার পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

গত বছরের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এটি হবে সাধারণ বিসিএস। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা