( ছবি : সাননিউজ) নিহতের স্ত্রী নাসরিন আক্তার
জাতীয়

খিলগাঁওয়ে এক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে মালবাহী ট্রেনে কাটা পড়ে ইলিয়াস মাহমুদ কিরণ (৪৭) নামের এক ব্যবসায়ীর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪জুন) সকাল ১০টায় শাজাহানপুর পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়া হাবিব।

হাবিব বলেন, রেল লাইন দিয়ে হেঁটে রাস্তা পার হবার সময় কমলাপুর গামী ট্রেনের ধাক্কা লেগে দুই পা কাটা পড়ে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর পৌনে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে মিম জানায়, তার বাবা পেশায় সাইনবোর্ড লাইটিং এর ব্যবসা করতেন করোনা কালীন সময়ে কাজ কম থাকায় একটু বিষণ্নতায় ছিল।
আজ সকালে বাসাবোর ভাড়া বাসা থেকে কাজে বের হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

মৃত ইলিয়াস নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তটমপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে বাসাবো এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন নিহত কিরণ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা