জাতীয়

লকডাউনে যেভাবে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক: চলমান সাত জেলার লকডাউনে মধ্যে ট্রেন চলার বিধি-নিষেধ প্রসঙ্গে নিয়ম নীতি বেধে দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ জুন) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলা লকডাউনের আওতায় থাকায় আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়া গাজীপুরের মধ্যে অবস্থিত সকল স্টপেজে লকডাউন থাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহ থামবে না।

গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‍‌টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশিকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া খুলনাগামী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা