দুর্ভোগে মানুষ
জাতীয়

লকডাউনে ঢাকাগামীদের চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২২ জুন) ভোর ছয়টা থেকে ঢাকার আশপাশের সাত জেলায় চলছে কঠোর লকডাউন। বিধিনিষেধ শুরু হওয়ায় এসব জেলা থেকে কোনো যানবাহন ঢাকায় ঢুকতে পারছে না।

ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের। অন্যদিকে লকডাউনের কারনে ঢাকা থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো যানবাহন।

ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে এসে সান নিউজের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে ঢাকার অন্যতম প্রবেশপথ আমিনবাজারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়ে ঢাকাগামী গণপরিবহনকে ঘুরিয়ে দিচ্ছে, ফলে ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। গাড়ি চলতে না দেওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাতায়াত করছেন।

আবার অতিরিক্ত ভাড়া দিয়ে অনেকেই যাতায়াত করছেন রিকশার মাধ্যমে। এই দুর্ভোগে চরম কষ্ট পোহাতে হচ্ছে শিশু, নারী, বৃদ্ধসহ সকল বয়সী মানুষকে।

মঙ্গলবার থেকে আরোপ করা কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। এসময় এসব জেলায় মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা