জাতীয়

শুক্রাবাদে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শুক্রাবাদে আবু বক্কর সিদ্দিক রুবেল (৩২) নামে এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২২জুন) সকাল ৯টায় রুবেল তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন নিহতের স্ত্রী লাবনী আক্তার।

লাবনী বলেন, সকালে আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম। রান্না শেষে রুমে গিয়ে দেখি ফ্যানের সাথে লুঙ্গি পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে রুবেল।

তিনি আরও বলেন, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শমরিতা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ছোট ভাই ওসমান গনি জানান, বড় ভাই রুবেল কলাবাগান থানার সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। বর্তমানে তিনি ময়লার ঠিকাদারি করতেন। স্থানীয় কয়েক যুবক ময়লা ফেলার টেন্ডার পেয়ে যাওয়ায় রুবেল ভাই মানসিকভাবে ভেঙ্গে পরেছিল। সে কারণেই হয়তো আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে বলে স্বজনদের দাবি।

ওই এলাকার স্থানীয় যুবক সজীব ,শিমুল ,শিশিরসহ তাকে কাজে না আসার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা