রাজধানীর রামপুরা এলাকা। ছবি: গুগল ম্যাপ
জাতীয়

রামপুরায় দরজা ভেঙে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় বাসার দরজা ভেঙে হামিদা বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ জুন) রাত পৌনে ৯টার দিকে উলন বাগিচারটেক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী মেহেদী হাসান বলেন, সন্ধ্যায় আমার একটি ছবি ওয়াশ করতে বাহিরে যাই। ফিরে এসে স্বাভাবিকভাবেই দরজা বন্ধ দেখতে পাই এবং দরজায় কড়া নাড়ি। অনেক সময় উচ্চ স্বরে ডাকাডাকিও করি, কিন্তু কিছুতেই হামিদার সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি হামিদা ফ্যানের সঙ্গে ঝুলছে। তার গলায় ওড়না পেঁচানো ছিল।

মেহেদী বলেন, তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান , হামিদার পিত্তথলিতে পাথর ছিল। দুই মাস আগে অপারেশন করা হয়। তিনি এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি এ কারণেই আত্মহত্যা করেছেন বলে দাবি করেন মেহেদী। এ ছাড়া অন্য কোন কারণ নেই বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এ নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

হামিদা-মেহেদী দম্পতি নওগাঁর বদলগাছী উপজেলার বাসিন্দা। মেহেদী ডিপিডিসি’তে চাকরি করেন। তাদের মনিবা নামে ৫ বছরের এক কন্যাসন্তান রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা