জাতীয়

ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বশির উদ্দিন তালুকদার (৪৪)। মিরপুর ডিভিশনের এসি'র পেট্রোলের বডিগার্ড ছিলেন তিনি।

শুক্রবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস জানান, পটুয়াখালীর দুমকী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে বসির। তিনি মিরপুর ডিভিশনের এসি'র (পেট্রোল) এর বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন ওই এলাকার কোনো একটি ফাঁড়িতে।

তিনি আরও জানান, হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন কনস্টেবল বসির। গত রাতে কাজ শেষে বাইসাইকেল চালিয়ে সেই ফ্যান নিয়ে আবার মিরপুরের দিকে ফিরছিলেন। পথে ধানমন্ডি ৭ নম্বার রোডের ঢাকা ব্যাংকের সামনে অজ্ঞাত কোন যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মৃতদেহের পাশে তার সাইকেল ও ফ্যানটি পড়ে ছিল। পরে খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ঘাতক গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা