জাতীয়

শৌচাগারের ফ্লাশ থেকে ভাইরাস সংক্রমণ

সান নিউজ ডেস্ক: কমোডের ঢাকনা খোলা অবস্থায় ফ্লাশ করার কারণে সেখান থেকে রোগজীবাণু ছিটে বাতাসে ৩ ফিট উচ্চতা পর্যন্ত ছড়াতে পারে।

চীনা গবেষকদের গবেষণায় দেখা যায়, ফ্লাশ করার পর কমোড থেকে ছিটে আসার তরলকণার সঙ্গে মিশে থাকে এই রোগজীবাণু। ছড়াতে পারে তিন ফিট বা ৯১ সেন্টিমিটার পর্যন্ত।

চীনের ইয়াংঝোউ ইউনিভার্সিটিতে কম্পিউটারের সাহায্যে সৃষ্ট নমুনা পরিস্থিতিতে এই গবেষণা করা হয়। তাই এই রোগজীবাণু সংক্রমণ রুখতে সবসময় ফ্লাশ’ করার আগে কমোডের ঢাকনা নামিয়ে নিতে হবে।

‘ফিজিকস অফ ফ্লুইডস’ শীর্ষক সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়।

বর্তমান সময়ের সবচাইতে মারাত্বক আতঙ্ক করোনাভাইরাসও এই বায়ুবাহী তরলকণার সাহায্যে সংক্রমণ ঘটাতে সক্ষম। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জৈবিক বর্জ্যে সেই ভাইরাসের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা আগেই। তবে তা সুস্থ ব্যক্তিকে সংক্রমিত করতে কতটুকু কার্যকর সেটা নিশ্চিত হওয়া যায়নি।


একারণে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা পয়নিষ্কাশন প্রণালীর নমুনা পরীক্ষা করছেন, যাতে এগুলোর মাধ্যমেও রোগ ছড়ায় কি-না তা নিশ্চিত হওয়া যায়।

করোনাভাইরাসের ব্যাপারে জানা না থাকলেও অন্য অসংখ্য রোগজীবাণু এই পদ্ধতিতে ছড়ানো সম্ভব, যাকে বলা হয় ‘ফিকাল-ওরাল ট্রান্সমিশন’।

কীভাবে রোগজীবাণু ছড়ায় তার বর্ণনা তুলে ধরেছেন গবেষণার গবেষক, ইয়াংঝোউ ইউনিভার্সিটির জি জিয়াং ওয়াং ও তার সহকর্মীরা।

তারা বলেন, ফ্লাশ করার পর কমোডের প্রচুর পানি প্রবাহিত হয় এবং তা কমোডের কিনারায় বাধা পেয়ে ঘুর্ণীর সৃষ্টি করে। এখান থেকেই বাতাসে তরলকণা ছিটকে যায়, সঙ্গে থাকে বিভিন্ন রোগজীবাণু। এই তরলকণা এতই ক্ষুদ্র যে তা এক মিনিটেরও বেশি সময় ভাসতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা