জাতীয়

বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত এবং আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আত্মস্বীকৃত খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করা হয়েছে।

রোববার (৬ জুন) তাদের খেতাব বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়।

ওই চার খুনি হলেন, লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিমের ‘বীর উত্তম (গেজেট নম্বর-২৫)’, লেফটেন্যান্ট কর্নেল এসএইচএমবি নূর চৌধুরীর ‘বীর বিক্রম (গেজেট নম্বর-৯০)’, লেফটেন্যান্ট এএম রাশেদ চৌধুরীর ‘বীর প্রতীক (গেজেট নম্বর-২৬৭)’ এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান ‘বীর প্রতীক (গেজেট নম্বর-৩২৯)’।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভার সিদ্ধান্তের আলোকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃতি খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই চারজনের খেতাব বাতিল করল।

এর আগে গত ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছিলেন, বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করলে আপনারা পাবেন। এর আগে কোনো মন্তব্য করতে চাই না।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা