জাতীয়

তিন দিনে ৩৩ লাখ মানুষ ঢাকা ফিরেছে 

নিজস্ব প্রতিনিধি: এখনও আগের মতোই আছে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের ঢল। গত পাঁচ দিনে রাজধানীতে প্রবেশ করা মোবাইল গ্রাহকের সংখ্যাই প্রায় ৪৫ লাখ। এর মধ্যে গত তিন দিনে ৩৩ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।

গত বুধবার (১৯ মে) পর্যন্ত ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্য ভাণ্ডার ও কল প্রবণতা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২০ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল সিম ব্যবহারকারীর এ তথ্য নিশ্চিত করেন।

এতে দেখা যায়, মোবাইল সিম ব্যবহারকারীদের মধ্যে ১৫ মে ৪ লাখ ১২ হাজার ৭৬৩ জন, ১৬ মে ৬ লাখ ৬৪ হাজার ৩১৩, ১৭ মে ১২ লাখ ৫ হাজার ৮৭৮, ১৮ মে ১১ লাখ ২৭ হাজার ৬৪৪ ও ১৯ মে ১০ লাখ ৬৫ হাজার ২৮৫ জন ঢাকায় প্রবেশ করেছেন।

এর মধ্যে গ্রামীণফোনের মোট সিম ব্যবহারকারী ২০ লাখ ৯৫ হাজার, রবির ৮ লাখ ৯১ হাজার ২৮৫ জন, বাংলালিংকের ১২ লাখ ৬৭ হাজার ৩৮৪, টেলিটকের ২ লাখ ২২ হাজার ১৩৫ জন রয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, প্রতিদিন বাইরে থেকে ঢাকা আসা সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। গত ৪ থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়ে।

এর আগে এক সাক্ষাৎকারে মোস্তাফা জব্বার বলেছিলেন, এখানে তিনটি বিষয় জানা জরুরি। প্রথমত, আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে কেউ সিম কার্ড কিনতে পারেন না। এই হিসাবটা শুধুমাত্র সিম ব্যবহারকারীদের নিয়ে করা হয়েছে।

দ্বিতীয়ত, একজন ১৫টি পর্যন্ত সিম কিনতে পারেন। তৃতীয়ত, অনেকেই একাধিক সিম মোবাইলে ব্যবহার করেন। সুতরাং এক্ষেত্রে ব্যক্তি হিসাব করলে চলবে না। ১৮ বছরের নিচে অনেকেই ঢাকার বাইরে গেছে। যাদের নামে কোনো সিম নেই। তাদের হিসাবটাও কিন্তু আসেনি। এসব হিসাব মিলিয়েই মোট পরিসংখ্যান বের করতে হবে।

তিনি বলেন, আমি এই হিসাবটি সংগ্রহ করেছি। আসলে কী পরিমাণ মানুষ ঢাকার বাইরে গেছেন এবং কী পরিমাণ মানুষ ফিরতে শুরু করেছেন তা জানা দরকার। বিধিনিষেধ শেষে হয়তো একটা পরিসংখ্যান তুলে ধরা হবে।

এদিকে বৃহস্পতিবার (২০ মে) রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন জায়গায় দলে দলে মানুষের প্রবেশ করতে দেখা যায়। ঈদের দুদিন পর থেকে শুরু হওয়া ঢাকা ফেরা মানুষের এ ঢল এখনও অব্যাহত আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা