জাতীয়

পেটের ভেতর সাড়ে ৫ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: পাকস্থলীতে করে সাড়ে পাঁচ হাজার ইয়াবা বহনের সময় ঢাকায় র‌্যাব-২ এর হাতে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হলেও র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বৃহস্পতিবার।

দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুইজন হলেন মো. মামুন মল্লিক এবং দীপ্ত হালদার ওরফে দীপ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর এলাকায় মাদকের একটি বড় চালান আনার খবর পেয়ে র‌্যাব-২ এর একটি দল কলেজগেটের মুক্তিযোদ্ধা টাওয়ার এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে সন্দেহভাজন মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাবের ওই দলটি।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদের প্রথমদিকে তারা মাদকদ্রব্য বহনের বিষয়টি অস্বীকার করলেও আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের আরও জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা বাহ্যিকভাবে মাদক বহন না করে বিশেষ কায়দায় ছোট পলিথিনের পুটুলি তৈরি করে তা গিলে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সন্দেহজনক হওয়ায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করে তাদের পেটের ভেতরে বাহ্যিক বস্তুর অস্তিত্ব পায়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় মামুন মল্লিকের পায়ুপথ দিয়ে ৭৫টি ক্যাপসুল সাদৃশ্য পুটুলি এবং দীপ্ত হালদার ওরফে দীপের পেট থেকে ৩৫টি পুটুলি বের করা হয়। এসব পুটুলি থেকে মোট ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, তারা পারস্পারিক যোগশাজসে দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী জেলাসমূহ থেকে মাদক পরিবহন করে নিয়ে আসছে এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। মাদক পরিবহনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা নিত্যনতুন পদ্ধতি অবলম্বন করতো। সম্প্রতিকালে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তল্লাশি বেড়ে যাওয়ায় তাদের দৃষ্টি এড়াতে পাকস্থলীতে করে লুকিয়ে ইয়াবা পরিবহন করছিল। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা