জাতীয়

জনগণের নিরাপত্তায় সজাগ র‍্যাব-পুলিশ

নিজস্ব প্রতিবেদক : এক মাস সিয়াম সাধনার পর সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। আর ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, ঈদের ৩-৪ দিন আগে থেকেই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি ও র‍্যাব। চলমান এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ পরিবার পরিজনের সঙ্গে উপভোগ করতে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে শহর এখন প্রায় ফাঁকা। তাই বাসা বাড়ি এবং রাস্তা ঘাটে চুরি-ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ। বিভিন্ন পাড়া মহল্লায় স্থানীয় থানা পুলিশ ছাড়াও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। রাজধানীর নিরাপত্তায় পোশাকধারী পাশাপাশি নিয়োজিত আছে পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকের পুলিশও।

আরও জানা যায়, এই কয়দিন দুপুরে এবং বিকেলের দিকে রাজধানীর হাতিরঝিলসহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাবেন মানুষ। এ সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের বিশেষ নজর থাকবে। এছাড়া এলাকা ভিত্তিক টহল দিয়েও রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখার জন্য কাজ করছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, প্রতিবারের মতো এবারও ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মানুষের ঈদ উদযাপন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ করতে পুলিশ সজাগ রয়েছে।

এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকেও নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

র‍্যাব সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা র‍্যাব মনিটরিং করছে। ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট থাকবে। অন্যদিকে রাজধানীর বিশেষ বিশেষ এলাকায় গোয়েন্দা নজরদারিও চালানো হচ্ছে।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান বলেন, ঈদকে কেন্দ্র করে সবসময় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে। এবারও এর ব্যতিক্রম নয়। সারাদেশে ঈদকালীন নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছে র‍্যাব। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশও। অপরাধ সংগঠিত হতে পারে এমন সব জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা