জাতীয়

সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে গ্রামে ফেরাদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস।

শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একমাসের সিয়াম সাধনার পর আমরা আজ ঈদ উদযাপন করছি। আমি ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। করোনার মধ্যে আমরা ঈদ উদযাপন করছি। আমার কামনা আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

মেয়র বলেন, ঢাকা থেকে যারা প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বিভিন্ন জেলায় গেছেন তাদের সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার অনুরোধ করছি।

এর আগে শুক্রবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ১৯ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয় ঈদের দুই রাকাত নামাজ। এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা