জাতীয়

সকালে মুড়ি-পায়েস, রাতে পোলাও খাবেন তারা

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় গত বছরের মতো এবারও সীমিতভাবে ঈদ উদযাপন করতে হবে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের। নামাজের জন্য প্রতিবারের মতো কারাগারের মাঠে যেতে পারবেন না তারা।

এবার কারাবন্দিদের থাকতে হবে ওয়ার্ডের ভেতরে। তারা নামাজও পড়বেন সেখানেই। আর গত ২-৩ দিনের মধ্যে যারা কারাগারে প্রবেশ করেছেন তাদের আলাদা কারাগারের অস্থায়ী আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, প্রতিবছর কেরানীগঞ্জ কারাগারের ভেতরে বিশাল দুটি মাঠে বন্দিদের নিয়ে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে ২০২০ সালে তা হয়নি। এবারও হচ্ছে না।

এবার বন্দিরা নিজ নিজ ওয়ার্ডেই নামাজ পড়বেন। তারা ওয়ার্ড থেকে বের হতে পারবেন না। তবে যেসব বন্দি রান্নাবান্নাসহ নানা কাজে নিয়োজিত, শুধু তারা ওয়ার্ড থেকে বের হতে পারবেন।

এবার বন্দিদের সঙ্গে কারাগারে সীমিতভাবে ঈদ আনন্দে মেতে উঠবেন কারা কর্মকর্তা ও কারারক্ষীরাও। প্রতিবারের মতো এবারও ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। জেলার বলেন, বন্দিদের ভোরে মুড়ি আর পায়েস, দুপুরে ভাত ও রাতে পোলাওয়ের আয়োজন করা হয়েছে।

কারা সূত্র জানায়, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় ১০ হাজার বন্দি আছেন। বিধিনিষেধ শুরু হওয়ার পর থেকে কারাগারে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করা হয়। তাই ঈদের দিন বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সম্ভব নয়। তবে তারা সপ্তাহে একবার স্বজনদের সঙ্গে ১০ মিনিট মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে পারেন।

এদিকে অন্যান্য দিনের মতো ঈদের দিনেও কারাগারে বন্দিদের চলাফেরা ও অবস্থান ২৪ ঘণ্টা মনিটরিং করা হবে। বন্দিদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে তদারকি করবে কারা কর্তৃপক্ষ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা