জাতীয়
করোনা সংক্রমণ

প্রথম আলোর কার্যালয় বন্ধ

সান নিউজ ডেস্ক:

জাতীয় দৈনিক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পত্রিকাটির প্রধান কার্যালয় কার্যত বন্ধ রাখা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) প্রথম আলোর অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি জানিয়েছে পত্রিকাটি।

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বিকল্প উপায়ে পত্রিকাটি প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই জ্যেষ্ঠ সংবাদকর্মী নিজের বাসায় আইসোলেশন অবস্থায় করছিলেন। আজ তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তার পরিবারের পাশে রয়েছে বলে জানানো হয়।

এখন পত্রিকা প্রকাশের শতভাগ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকেই কাজ করে যাচ্ছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা