জাতীয়
করোনাভাইরাস

মিটফোর্ডের ২৩ চিকিৎসকসহ আক্রান্ত ৪২

নিজস্ব প্রতিবেদক:

সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ২৩ চিকিৎসকসহ ৪২ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী জানান, 'হাসপাতালের ৪২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। পরীক্ষায় গতকাল (১৯ এপ্রিল)১৩ জন চিকিৎসক এবং সাতজন নার্সের করোনায় পজেটিভ এসেছে। এ নিয়ে মোট ৪২ জন করোনায় আক্রান্ত হলেন। যাদের মধ্যে মধ্যে ২৩ জনই চিকিৎসক, একজন আনসার সদস্য রয়েছেন।'

পরিচালক জানান, 'করোনাভাইরাস আক্রান্তের তথ্য গোপন করে চিকিৎসা নেওয়া একজন রোগীর থেকে চিকিৎসক-নার্সদের মধ্যে এই সংক্রমণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।'

হাসপাতালের সার্জারি বিভাগে গত সপ্তাহের শনিবার (১১ এপ্রিল) একজন রোগী ভর্তি হন। জরুরি ওই রোগীর অস্ত্রোপচারে যারা যুক্ত ছিলেন, তারা সবাই আক্রান্ত হয়েছেন বলে জানান পরিচালক।

ব্রিগেডিয়ার রশীদ বলেন, 'মূলত ওই রোগীর মিথ্যা তথ্যের কারণেই হাসপাতালের চিকিৎসকর ও নার্স আক্রান্ত হয়েছেন। এখন তাদের থেকে অন্যদের মাঝে ছড়াচ্ছে। একজন রোগীর ইমার্জেন্সি অপারেশনের দরকার হলে আমরা তা না করলে সে রাস্তায় মারা যাবে।'

হাসপাতালে করোনায় আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে। যারা তাদের সংস্পর্শে এসেছে তাদের কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা