জাতীয়

আরমানিটোলায় অগ্নিকাণ্ড: দুই অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফা। সোমবার সকালে পৃথক জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভোর ৪টায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র‌্যাব-১০ এর আভিযানিক দল বগুড়া জেলার নন্দীগ্রামে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মোস্তাফিজুর রহমান এবং রাজধানী উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে ভোর সাড়ে ৫টায় মামলার ৩ নম্বর আসামি মোহাম্মদ মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

পরে বিকালে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

খন্দকার আল মঈন জানান, অতিরিক্ত মুনাফা লাভের আশায় তারা গোডাউনে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও দাহ্য পদার্থ মজুদ করেছিলেন। এ জাতীয় কেমিকেল মজুদের ব্যাপারে তাদের যথাযথ কর্তৃপক্ষের কোন অনুমতি ছিল না। তারা প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত।

মিডিয়া পরিচালক আরও জানান, মোস্তাফিজুর রহমান মঈন এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী এবং মোহাম্মদ মোস্তফা মেসার্স আরএস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী। প্রতিষ্ঠান দুটি হাজী মুসা ম্যানশনের নিচ তলায় অবস্থিত। আগুনে নিহত ও আহত হওয়ার পরে এই দুইজন আত্মগোপনে চলে যান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা