জাতীয়

২৫ এপ্রিল চালু হচ্ছে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: আটকেপড়া প্রবাসীদের কথা চিন্তা করে চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই এবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিশেষ বিবেচনায় আগামী ২৫ এপ্রিল রবিবার থেকে এই অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান শুক্রবার বিকালে গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের কথা চিন্তা করে বেবিচক জাজিরা এয়ারওয়েজকে ঢাকা থেকে কুয়েত এবং গালফ এয়ারকে ঢাকা থেকে বাহরাইনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

তবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেয়া নির্দেশনা পরিপালন করতে হবে বলে জানান চেয়ারম্যান।

এর আগে সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত সবধরনের ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ আগে দিয়েছিল বেবিচক। তবে এর বিশেষ বিবেচনায় সৌদি আরবের ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক। এছাড়া অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন খিলক্ষেত থানা বি...

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রফতানিতে বড় লক্ষ্য সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বনির্ভর, প্রয...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা

রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা