জাতীয়

অক্সিজেন সিলিন্ডারের ভুল ব্যবহারে মৃত্যুর শঙ্কা 

নিজস্ব প্রতিবেদক: করোনা আতঙ্কে অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার বেড়েছে । সাথে পাল্লা দিয়ে বেড়েছে দামও। তারপরও অনেকই পূর্ব প্রস্তুতি হিসেবে তা মজুদ করছেন বাসাবাড়িতে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভুলভাবে অক্সিজেন ব্যবহারে রোগীর মৃত্যু ঘটতে পারে। চিকিৎসক অথবা প্রশিক্ষিত ব্যক্তিদের উপস্থিতিতে অক্সিজেন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।

করোনাভাইরাসের সংক্রমণ তখনই ভয়ংকর ওঠে যখন তা শ্বাসতন্ত্রে ঢোকে। এতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অনেকেরই কৃত্রিমভাবে অক্সিজেন ব্যবহারের দরকার হয়। অনেক হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা না থাকায় নির্ভর করতে হচ্ছে সিলিন্ডারের ওপর। অনেকেই পূর্ব প্রস্তুতি হিসেবেও যা মজুত করছেন বাসাবাড়িতে। তাতে দাম বেড়েছে কয়েকগুণ।

বেস্ট এইড’র সিইও মীর হাসিব মাহমুদ বলছেন, শুধু করোনায় আতঙ্কিত হয়ে এবং পরবর্তীতে অক্সিজেন পাওয়া যাবে কিনা এই শঙ্কায় তারা অক্সিজেন মজুদ করে রাখছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অক্সিজেন কোনোভাবেই বাসায় মজুদ করে রাখা যাবে না। প্রশিক্ষিত চিকিৎসকের উপস্থিতিতেই কেবল বাসাতে অক্সিজেন ব্যবহার করা যাবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাফরুল্লাহ চৌধুরী বলছেন, রোগীকে আগে এক্সরে করানো দরকার। তাহলে বোঝা যায় রোগীর বর্তমান অবস্থা কেমন আছে। সেটা দেখে নির্ধারণ হবে কী পরিমাণ অক্সিজেন দিতে হবে রোগীকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলছেন, ডাক্তার বা প্রশিক্ষিত নার্সের পরামর্শ ছাড়া কিংবা নার্স ছাড়া কাউকে অক্সিজেন দেয়ার ঝুঁকি নেয়াই ঠিক নয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা