জাতীয়

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে বুধবার থেকে 

নিজস্ব প্রতিবেদক: চলমান লকডাউন এক সপ্তাহ বাড়ালেও সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার থেকে কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল করবে।

মঙ্গলবার বিকালে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য।

মফিদুর রহমান বলেন, ‘লকডাউনে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পারছেন না। তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তবে আসন খালি থাকলে সাধারণ যাত্রীরাও চলাচল করতে পারবে বলে জানান তিনি।

বেবিচক চেয়ারম্যান জানান, কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট চলাচল করবে এ বিষয়ে প্রজ্ঞাপনে জানিয়ে দেয়া হবে। এয়ারলাইন্সগুলোকে এ বিষয়ে প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছে।

সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যে গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সর্বাত্মক লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বেবিচক। এরপর এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সে বছরের ১৪ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা