জাতীয়

অক্সিজেন সংকট নেই: হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন হাইকোর্টকে জানিয়েছেন, দেশে অক্সিজেনের সংকট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের সর্বাত্মক চেষ্টা করছে।

দেশে মহামারি করোনার প্রাদুর্ভাব আশংকাজনক হারে বাড়ার মধ্যে হাইকোর্টকে এই তথ্য দেন তিনি। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার (২০ এপ্রিল) তিনি এ তথ্য জানান।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান করোনায় অক্সিজেন সংকটের বিষয়ে আদালতে কথা বলেন। তিনি সীমিত সময়ের জন্য শিল্প-কারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে শুধু হাসপাতাল ও মেডিকেলগুলোতে রোগীদের জন্য অক্সিজেন সরবরাহের নির্দেশনার আবেদন করেন।

আইনজীবী বলেন, ভারতে করোনাকালে শিল্প-কারখানায় অক্সিজেন সাপ্লাই বন্ধ করে শুধুমাত্র হাসপাতাল ও মেডিকেল সেন্টারে সাপ্লাই দিচ্ছে। তিনি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ও হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের আবেদন জানান।
এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেন, দেশে অক্সিজেনের সংকট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাসের সাপ্লাই রয়েছে।

তখন আদালত বলেন, সরকার যেহেতু অক্সিজেন সরবরাহের সর্বাত্মক চেষ্টা করছে ও অক্সিজেনের সংকট নেই বলে জানাল রাষ্ট্রপক্ষ। তাই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। মানুষের জীবন বাঁচানো সবার আগে। প্রয়োজন হলে আদালত অবশ্যই বিষয়টি দেখবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা