জাতীয়

অংকুরেই হেফাজতকে শেষ করতে হবে : নানক

নিজস্ব প্রতিবেদক: সহিংসতায় জড়িত হেফাজতের প্রতি দূর্বলতা দেখানোর কোন সুযোগ নেই। কাউকেই ছাড় দেয়া হবে না। অংকুরেই হেফাজতকে শেষ করতে হবে বাড়তে দেওয়া যাবে না। হেফাজত বাড়লে দেশ আফগানিস্তান হয়ে যাবে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা সার্ভিস প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন, আপনি আর আপনার দল ক্রাকডাউন হয়ে গেছেন। হেফাজতের নেতাকর্মীদের মুক্তি চাওয়ার বিষয়ে আপনাদের লজ্জা থাকা উচিত।

যেখানেই একটু কচুরিপানা ধরে সেখানেই বিএনপি দেখে একটু পার হওয়া যায় কিনা। তাদের এই ধরনের রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এদেশের মানুষ বিএনপির কোন আন্দোলন সংগ্রামে সাড়া দেয় না। তাদেরকে কঠোরভাবে বলতে চাই, যারা এই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছেন বা যারাই এর সঙ্গে জড়িত আছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন নানক।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে যারা রক্তাক্ত করেছেন, বিশৃঙ্খলা করে অগ্নিসংযোগ করেছেন তাদের প্রতি দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য আরও বলেন, যারা ধর্মের নাম ব্যবহার করে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিপথে নিতে চান তারা মতলববাজ। তাদেরকে বরদাস্ত করা হবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের মতলববাজদের প্রতিহত করতে হবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় করোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর সহ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা