জাতীয়

কৃষক লীগের মাস্ক-স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ধর্মান্ধ ও মৌলবাদী’ গোষ্ঠিকে প্রতিহত করে সাম্প্রদায়িক সম্প্রীতির বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।

বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৯ এপ্রিল) ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে তিনি এ কথা বলেন। এরপর ধানমণ্ডির ৩২ নম্বরে মাস্ক, হান্ড স্যানিটাইজার এবং অন্যান্য করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে সমীর চন্দ বলেন, বঙ্গবন্ধু কৃষক লীগ প্রতিষ্ঠা করেছেন। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষকরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাই। কৃষকের পাশে দাঁড়িয়ে যেসকল নেতাকর্মী কাজ করছেন, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই।

কোভিড-১৯ এর কারণে স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন তিনি জানান।

এর আগে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল সাড়ে ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে কৃষক লীগ। অপরদিকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ধানমণ্ডি-৩২ নম্বরেই মাস্ক, হান্ড স্যানিটাইজার এবং অন্যান্য করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে সংগঠনটি। সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

এ সময় কৃষক লীগের কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি,সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, বেগম হোসনে আরা এমপি, কৃষিবিদ ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, মো. মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা