জাতীয়

ব্যাংকক থেকে ফিরলেন ৪৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির কারণে থাইল্যান্ডে গিয়ে আটকে পড়া ৪৮ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে তাদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (পিআর) কামরুল ইসলাম বলেন,'করোনা প্রাদুর্ভাবে কারণে থাইল্যান্ডে গিয়ে আটকা পড়া এসব বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করে। এর ফলে থাই কর্তৃপক্ষ বিশেষ ফ্লাইটের অনুমোদন দেয়। তাদের অনুমতি সাপেক্ষে ৪৮ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হলো।'

ফ্লাইটের সবাই সেখান থেকে স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরেছেন। তাদের কারো শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। তারপরও তাদের স্ক্রিনিং করে হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা