জাতীয়

করোনায় দেশে আরো ১৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে।

এছাড়া, নতুন ২৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৩৮ জনে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রী আরও জানান, এপর্যন্ত নতুন ৯ জন সুস্থ হওয়ায় মোট ৫৮ আরোগ্যলাভ করে বাড়ি ফিরে গেছেন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষা বিধিমালা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা