জাতীয়

বেড়েছে আদা-পেঁয়াজের দাম, কমেছে সবজির

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংকটের মধ্যে সামনে আসছে রমজান মাস। এরই মধ্যে যার প্রভাব পড়তে শুরু করেছে নিত্য পণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে আদা ও পেঁয়াজ দাম।

রান্নায় অতিপ্রয়োজনীয় এ দুই মসলায় বাড়তি দাম রাখা হচ্ছে কেজিতে অন্তত ২০ টাকা। অথচ এক সপ্তাহ আগে আদা বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে। দাম বাড়ার খবরে অনেক স্থানে অস্বাভাবিক দাম চাচ্ছেন দোকানীরা। আজ মোহাম্মদপুরে কোথাও কোথাও আদা বিক্রি হচ্ছে আরও বেশি দামে। অনেক দোকানি কেজি প্রতি আদার দাম হাঁকছে ৪০০ থেকে সাড়ে ৪০০ পর্যন্ত। কেউ কেউ আদা চাইলে না থাকার অজুহাতে বিক্রি করতে চাইছেন না। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এসব মসলা।

অন্যদিকে কমেছে সবজির দাম। প্রকারভেদে দাম কমেছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। শাকের দামও আঁটি প্রতি (মোড়া) দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে।

তবে অপরিবর্তিত আছে মাছ, মাংস, মুরগি ও ডিমের দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, খোলা সয়াবিন তেল।

আদা-পেঁয়াজের বাড়তি দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা, মহিষের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, বকরি ৭৫০ টাকা কেজি। মুরগী বয়লার ১২০ টাকা, বাজার ভেদে লেয়ার ১৮০ থেকে ২০০ টাকা, সাদা লেয়ার ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালী ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ডজনে ৯০ টাকা, দেশি মুরগির ১৪০ টাকা, সোনালী মুরগির ডিম ১১০, হাঁসের ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা