জাতীয়

সন্ধ্যার পর কালবৈশাখীর পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: আজ বৈশাখের দ্বিতীয় দিন। মাসটির শুরুর একদিন পরই কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর দেশের উত্তরাঞ্চলের একাধিক এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া দেশের একাধিক এলাকায় বয়ে যাওয়া দাবদাহের মাত্রা কিছুটা কমতে পারে।

দুপুর ৩টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যার পরে দেশের উত্তারাঞ্চল রংপুর, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহীসহ আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে এ ঝড় বয়ে যেতে পারে।

তিনি জানান, এ সময়ে যে ঝড়ই হোক না কেন- তা কালবৈশাখী ঝড়ে পরিণত হবে। তবে চলতি সময়ে সাধারণত এক নাগাড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানায়, আগামী ১২ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে; ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২০ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।

এছাড়া রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় কমতে হতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা