জাতীয়

হেফাজতের ৩ নেতা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় হেফাজত নেতা শাখাওয়াত হোসেন রাজী, ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিন জনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি দুজন হলেন-হেফাজত নেতা ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এর আগে, বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় লালবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি রাজধানীতে সংহিংসতার ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা একাধিক মামলার তিনি এজাহারভুক্ত আসামি।

এর আগে, মঙ্গলবার (১৩ এপ্রিল) যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ থেকে হেফাজতের সহসাংগঠনিক সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

উল্লেখ্য, মুফতি শরিফউল্লাহ ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সহিংস ঘটনার পরদিন যাত্রাবাড়ী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সান নিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা