জাতীয়

জনকণ্ঠের আন্দোলনরত সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জনকণ্ঠ ভবনের সামনে পত্রিকাটির আন্দোলনরত সংবাদকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরত সাংবাদিকদের।

তাদের অভিযোগ, গ্লোবের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর হামলা করেছে। অন্তত দুজন সাংবাদিককে জনকণ্ঠ ভবনে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ব্যাপক মারধর করা হয়েছে। একটি ভবনের এক দোকানদার জানান, গুলি করলেও এতোটা রক্তাক্ত হয় না যতোটা রক্তাক্ত করা হয়েছে। সবগুলো নতুন গজারি কাঠের লাঠি ছিল। আর হাতে ইট।

জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মশিউর রহমান খান সাননিউজকে বলেন, হামলায় স্টাফ রিপোর্টার ওয়াজেদ হীরা ও সাব এডিটর সাজু আহমেদ গুরুতর আহত হয়েছেন। সাজুকে একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হয়েছে।

দুপুরে চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে জনকণ্ঠ ভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন চাকরিচ্যুত সাংবাদিকরা। দুপুর ১২টা থেকে জনকণ্ঠ ভবনের প্রধান সড়কের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অবস্থান নিচ্ছেন।

এর আগে ন্যায্য পাওনাসহ বিভিন্ন দাবির বিষয়ে সরব থাকায় ২৬ জন সাংবাদিক ও কর্মচারীকে চাকরিচুত্য করে দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষ। ১৫ মার্চ ই-মেইলে তাদের গণহারে চিঠি পাঠানো হয়। এর প্রতিবাদে সরব হন গণমাধ্যমকর্মীরা।

ওইদিন বিকালে ইস্কাটনে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান চাকরিচুত্য সাংবাদিক ও সাংবাদিক নেতারা। সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে ২০ মার্চ পর্যন্ত এই আন্দোলন স্থগিত রাখা হয়।

এদিকে গেল ১৬ মার্চ এক সংবাদ সম্মেলন করে চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন জনকণ্ঠের চাকরিচুত্য সাংবাদিক ও কর্মচারীরা। এর মধ্যেই জনকণ্ঠ সম্পাদকের মৃত্যু হয়।

পরে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও চাকরিচ্যুত সাংবাদিকদের বিষয়ে কোনো সুরাহা হয়নি। ফলে রোববার ফের আন্দোলনে নেমেছেন চাকরিচ্যুত সাংবাদিকরা।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা