জাতীয়

লকডাউনের আগে পোশাক শ্রমিকদের মজুরির নিশ্চয়তার দাবি

নিজস্ব প্রতিবেদক : লকডাউনের আগে পোশাক শ্রমিকদের শতভাগ বেতন মজুরির নিশ্চয়তার দাবি জ‌া‌নি‌য়ে‌ছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। একই স‌ঙ্গে রেশন কার্ডের মাধ্যমে লকডাউনের আগেই শ্রমিকদের ঘরে ঘরে রেশনের ব্যবস্থা করার আহ্বান জা‌নি‌য়ে‌ছে সরকারের প্রতি এ সংগঠ‌নের নেতার।

রোববার (১১ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে শ্রমিক অধিকার পরিষদ বলছে,গত বছরের পুনরাবৃত্তি দেখতে চায় না শ্রমিকরা। শ্রমিকদের জীবন বাঁচাতে এবং করোনার সংক্রমণ ঠেকাতে প্রথমেই শতভাগ বেতন মজুরির নিশ্চয়তা এবং অন্যান্য বিপদকালের সুবিধা নিশ্চিত জরুরি। করোনার প্রথম ধাক্কায় শ্রমিকরা যে বিপর্যয়ে পড়েছিল তা এখনো কাটিয়ে উঠতে পারেনি।

লকডাউনে সব সুযোগ সুবিধা সরকারি-বেসরকারি কর্মকর্তারা পাবে কিন্তু শ্রমিকদের বেলায় উল্টো। গতবার সরকারের কাছ থেকে মালিকরা প্রণোদনা পেলেও শ্রমিকদের জীবন জীবিকার জন্য রাস্তায় নামতে হয়েছিল। এমনটা এবার শ্রমিকরা মেনে নেবে না।

বিবৃতিতে আরও বলা হয়ে‌ছে, গত বছরের পরিস্থিতি যাতে আবারও তৈরি না হয় এর জন্য সরকারকে শ্রমিক কল্যাণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি এবং লকডাউন পরিস্থিতিতে দেশের সম্পদ শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা ও শতভাগ বেতন দিতে হবে সরকারকে। শ্রমিক ছাঁটাই ও তাদের বেতন নিয়ে টালবাহানা করা যাবে না।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা