জাতীয়

সৌদি থেকে দেশে ফিরলেন ৩৬৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

সৌদি অ্যারাবিয়ানের একটি বিশেষ ফ্লাইটে করে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৩৬৬ জন বাংলাদেশি। করোনা পরিস্থিতির কারণে আকাশ পথে যোগাযোগ বন্ধ হওয়ায় তারা সৌদি আরবে আটকা পড়েছিলেন।

১৫ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে ১৩৪ জন ওমরা হজ যাত্রী। বাকিরা প্রবাসী শ্রমিক ও অন্যান্য কাজে সৌদি আরবে গিয়ে আটকা পড়েছিলেন।

হজযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানান, ফেরৎ আসা ব্যক্তিদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এর আগে, গত মঙ্গলবার নেপালের বুদ্ধা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে আসেন ১৩ বাংলাদেশি। দেশে ফেরার পর ১৩ জনের মধ্যে ১১ জনকে হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে এবং দুজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা