জাতীয়

নতুন র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ 

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

১৫ এপ্রিল বুধবার সকালে তিনি উত্তরায় র‌্যাব সদর দফতরে এই দায়িত্ব গ্রহণ করেন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় র‌্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

র‌্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে।

এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ঢাকা রেঞ্জের ডিআইজিও ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা