জাতীয়

স্বাধীনতা পুরস্কার প্রদান ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা পুরস্কার ২০২১ এর অনুষ্ঠানমালা ১১ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। প্রতি বছর ২৫ মার্চ স্বাধীনতা দিবসের আগের দিন স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজনের কারনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছনোর সিদ্ধান্ত হয়।

বুধবার (২৪ মার্চ) সরকারের একাধিক উচ্চ পর্যায় থেকে এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা পুরস্কার ২০২১ এর জন্য মনোনিত হলেন যারা :-

স্বাধীনতা মুক্তিযুদ্ধ : মরহুম এ কে এম বজলুর রহমান, শহীদ আহসানউল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু।

বিজ্ঞান প্রযুক্তি : ড. মৃন্ময় গুহ নিয়োগী

সাহিত্য : মহাদেব সাহা; সংস্কৃতি : আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার,

সমাজসেবা/জনসেবা : অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

গবেষণা প্রশিক্ষণ : বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা