জাতীয়

রাজধানীতে ৬৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে তল্লাশি চালিয়ে প্রতিটি সীটের নীচে প্যাকেট করে ভাঁজ করা ৬৯ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ( ২৩ মার্চ ) শ্যামলীর তাজ ম্যানশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। বাসটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- এমদাদুল হক, জামাল উদ্দিন, আব্দুল আলী ওরফে মানিক ও পারভেজ হোসেন।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সীমান্তবর্তী এলাকা থেকে একটি বাস যোগে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে টাঙ্গাইল জেলার আশে পাশে সুবিধাজনক স্থানে হস্তান্তরের জন্য আসছে বলে তথ্য পাওয়া যায়। পরে বাসটি জব্দ করতে তাজ ম্যানশনের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।

সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ফেনী রোডের একটি বাস উক্তস্থানে উপস্থিত হলে থামার সংকেত দিলে গ্রেপ্তারকৃতরা পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, খালি বাস নিয়ে টাঙ্গাইল জেলা থেকে শ্রমিক আনতে যাচ্ছে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে গাঁজা রাখা আছে বলে স্বীকার করে।

এরপর তাদের দেওয়া তথ্য মতে বাসের প্রতিটি সিট লাইটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৬৯ কেজি গাঁজা পাওয়া যায়। দীর্ঘদিন ধরে শ্রমিক আনা-নেওয়ার অন্তরালে দেশের বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা