জাতীয়

ইউজিসিতে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে (১৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতি ও ইউজিসি ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ও ইউজিসি’র প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিনে কেক কাটা হয়।

জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ইউজিসি সদস্যগণ বলেন, বাঙালি জাতির সৌভাগ্য যে তাঁরা মুক্তির মহানায়কের ১০১তম জন্মদিন উদ্যাপনের সুযোগ পেয়েছেন। তারা তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ধারণ করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশপ্রেম ও গুণগত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে দেশের উচ্চশিক্ষা এগিয়ে নেওয়া হবে। এছাড়া জাতীয় শিশু দিবসে শিশুদের সার্বিক কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় কমিশনের সদস্যবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা ও গবেষণা দর্শন নিয়ে দেশের উচ্চশিক্ষাকে এগিয়ে নেওয়া হবে। গুণগত উচ্চশিক্ষা, জীবনমুখী গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে। দেশে গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে এ খাতে বরাদ্দ বাড়ানো হবে। এছাড়া, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে তাঁরা অভিমত প্রকাশ করেন।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম, তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া এবং অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসানসহ অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৭৩ সালে ইউজিসি প্রতিষ্ঠা করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা