জাতীয়

বিদেশে আটকে পড়াদের দেশে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া সব বাংলাদেশিদের ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা প্রসঙ্গে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, ভারতে আটকা পড়া বাংলাদেশিদের এখনই ফেরত আনা যাচ্ছে না। দেশটিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, প্রবাসীরা আমাদের দেশের সম্পদ। প্রবাসীদের যে দুর্দশা সৃষ্টি হয়েছে সরকার তা লাঘব করার চেষ্টা করবে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকার আমাদের প্রবাসীদের সাহায্য করছে, আমাদের মিশনগুলোকে সাহায্য করছে। আমরা তাদের ধন্যবাদ জানিয়ে চিঠি লিখব।

বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা