জাতীয়

লকডাউনে বিয়ে করে চাকরি থেকে বরখাস্ত

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জকে পুরোপুরি অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বিয়ে করে চাকরি হারিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন কবির।

বৃহস্পতিবার চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে শাহিনকে বরখাস্ত করে সেই আদেশ আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শককে পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, “… শাহিন কবির দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে ৭ এপ্রিল একই উপজেলার সনমান্দি ইউনিয়নে গিয়ে বিবাহের নিমিত্তে অধিক জনসমাগম করেছেন।

“উক্ত কার্যক্রম আইন ও সরকারি চাকরিবিধির পরিপন্থি বিধায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা- ২০১৮ এর বিধি ১২ মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল।”

আদেশে জানানো হয় বরখাস্ত থাকা অবস্থায় শাহিন নিয়ম অনুযায়ী খোরপোষভাতা পাবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা