জাতীয়

চীনা প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর চিঠি

সান নিউজ ডেস্ক:

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে বাংলাদেশেও দিন দিন বাড়ছে করোনার প্রকোপ।করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেওয়ায় জন্য চীনা প্রেসিডেন্ট শি জিন পিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,চিঠিতে করোনাভাইরাসের মোকাবেলায় বাংলাদেশকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেওয়ায় চীনের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে চিকিৎসা সামগ্রী দেওয়ায় চীনের দুটি প্রতিষ্ঠান জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে ধন্যবাদ জানান।

করোনাভাইরাস মোকাবিলায় চীনের সাফল্যের অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে চিঠিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা