জাতীয়

প্রায় পুরো রাজধানীতে ছড়িয়েছে করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক:

করোনায় মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। প্রায় পুরো রাজধানীতে ছড়িয়েছে এর সংক্রামণ। বুধবার পর্যন্ত রাজধানীর ৪৬টি এলাকায় সংক্রমণ পাওয়া গেছে। চিহ্নিত করোনা রোগীর মোট ৫৬ শতাংশই রাজধানীর বাসিন্দা।

ঢাকা জেলাসহ ২২টি জেলায় করোনার সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ৩৩০ ব্যক্তি শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ২শ' জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া তথ্যে এই চিত্র পাওয়া গেছে।

সংক্রমণ ঠেকাতে রাজধানীর যেসব জায়গায় রোগী শনাক্ত হচ্ছে, সেখানে সীমিত পরিসরে ভবন বা গলি লকডাউন (অবরুদ্ধ) করা হচ্ছে।

রাজধানীর অন্তত ৫৪টি জায়গায় এ ধরনের লকডাউন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। তখন শনাক্ত হয়েছিল তিনজন রোগী। এক মাসের মাথায় সেটা দাঁড়িয়েছে ৩৩০ জনে।

কোনো দেশে সংক্রমণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটাকে সংক্রমণের চতুর্থ স্তর ধরা হয়। বাংলাদেশ এখন সেই স্তরে রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা