জাতীয়

কবর জিয়ারত না করতে ডিএনসিসি’র অনুরোধ

নিউজ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কবরস্থানসমূহে কবর জিয়ারত না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশ্যে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানসমূহে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রয়েছে।'

তবে মৃত ব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা