জাতীয়

‘কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যাবের তিনস্তরের নিরাপত্তা’

নিজস্ব প্রতিবেদক: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে র‌্যাবের তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে পুলিশের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

তিনি শনিবার দুপুরে (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান।

র‌্যাব ডিজি বলেন, র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড শহীদ মিনার এলাকা সুইপিং করবে এবং পরবর্তীতে স্ট্যান্ডবাই থাকবে। শহীদ মিনারের আশপাশে হোটেল-রেস্তোরাসহ সন্দেহজনক সব স্থানে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, নাশকতার কোন আশঙ্কা নেই। এরপরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে ঢাকা ও বিভাগীয় শহর এবং জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে অপতৎপরতা এড়াতে সাদা পেশাকে র‌্যাব সদস্যদের নজরদারি থাকবে। সেই সঙ্গে জরুরি মুভমেন্টের জন্য প্রস্তুত রয়েছে হেলিকপ্টার।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, শহীদ মিনারকেন্দ্রিক গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ মিনারে আসা নারীদের র‌্যাবের নারী সদস্যদের মাধ্যমে তল্লাশি করা হবে ।

তিনি বলেন, র‌্যাবের কন্ট্রোলরুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। র‌্যাব ডিজি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবার সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস পালিত হবে। শহীদ মিনার এলাকায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা ও যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এড়াতে র‌্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা