জাতীয়

আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় একুশে পদক-২০২১ প্রদান অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ২১ গুণীজনকে এই পদক প্রদান করা হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে গুনী ব্যক্তিদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আন্দোলনের মূল লক্ষ্য ছিলো স্বাধীনতা অর্জন। বাঙালীর যা কিছু অর্জন তা সংগ্রামেরই ইতিহাস বলে জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই অর্জিত হয়েছিলো দেশের সকল সংগ্রাম ও স্বাধীনতা। তাই আগামী প্রজন্মকে পদকপ্রাপ্ত গুনীদের কাছ থেকে শিক্ষা নেবার আহ্বান জানান সরকারপ্রধান।

করোনাভাইরাসের ভ্যাকসিন আসলেও সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে আবারো আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা