জাতীয়

স্কুলে ফিরে প্রধানমন্ত্রীর উপহার পাবে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষার্থীদের জামা-জুতা কেনার টাকা দেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা আটকে গিয়েছিল দাফতরিক জটিলতায়। অবশেষে জটিলতা মিটিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পেতে যাচ্ছে ‘কিডস অ্যালাউন্স’।

'কিডস অ্যালাউন্স' হিসেবে আগামী মার্চে এক হাজার করে টাকা পাবে শিক্ষার্থীরা। নতুন জামা, জুতা ও ব্যাগ কিনতে শিক্ষার্থীদের এসব টাকা দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কিডস অ্যালাউন্স দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ ছাড় করেছে। এছাড়াও উপবৃত্তির অর্থও ছাড় হয়েছে মন্ত্রণালয়ে।

জানা গেছে, উপবৃত্তি ও কিডস অ্যালাউন্স বাবদ অর্থ মন্ত্রণালয় থেকে তিন হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এ টাকা থেকে নিয়মিত এক কোটি ১০ লাখ শিক্ষার্থী কিডস অ্যালাউন্স হিসেবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা পাবে। এছাড়াও উপবৃত্তির বকেয়া থাকা তিন কিস্তির টাকাও এখান থেকেই পরিশোধ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, কিডস অ্যালাউন্স ও উপবৃত্তির বকেয়া টাকা দিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এই টাকা শিক্ষার্থীদের হাতে এমনভাবে দেওয়া হবে, যেন তারা বুঝতে এই টাকা তাদের ফিরে আসার উপহার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে শিশুরা নিশ্চয় খুশী হবে। মহামারি কালের ছুটির আমেজ ভুলে নতুন আনন্দে ক্লাস শুরু করতে পারবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা